ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিয়ানমার থেকে ১৬ বাংলাদেশি জেলে দেশে ফেরত এনেছে বিজিবি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour

কক্সবাজার: মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।  

ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল, আব্দুল হাফেজ, আজিজুর রহমান, আবু হেনা, আলী, আরাফাত, মো. হেলাল, আমান উল্লাহ, নবী হোসেন, মো. সলিমুল্লাহ, মো. ইউনুস, মো. সাগর, মো. সেলিম, দিল মোহাম্মদ, রহিম উল্লাহ এবং মো. জয়নাল।  

লে. কর্নেল মহিউদ্দিন আহাম্মদ জানান, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জন জেলে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ৫ অক্টোবর সশস্ত্র ডাকাত দলের আক্রমণে তারা ট্রলারের ডেকে বন্দি হন। ৭ অক্টোবর মিয়ানমারের একটি চরে তাদের ছেড়ে দেওয়া হয়, পরে তারা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেন।  

১৩ অক্টোবর বিষয়টি জেলেদের পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হলে, বিজিবি আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে ১৬ জন জেলেকে নাফ নদী সীমান্ত দিয়ে দেশে ফেরত আনে। আইনি প্রক্রিয়া শেষে জেলেদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।  

ফিরে আসা জেলে সলিম উল্লাহ জানান, "ডাকাতদের নির্যাতনের পর আমরা বেঁচে ফিরে আসতে পারবো, এ আশা ছিল না। বিজিবির সহযোগিতায় দেশে ফিরে আসতে পেরে আমরা কৃতজ্ঞ।"

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম