ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৫৮ অপরাহ্ন

banglahour

যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরোপ্রধান হোসাইন শাহীদ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার ময়মনসিংহের গৌরীপুরে মফস্বল সাংবাদিক ফোরাম ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ধানমহাল কালিখলা মন্দিরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুরুতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আত্মত্যাগকারী সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সমাবেশ বক্তারা বলেন, আধিপত্য বিস্তার ও অপকর্মের অবাধ চলাফেরার প্রতিবন্ধক এখন সাংবাদিক। সারা দেশে দুর্নীতিবাজ-মাদকসেবী, অপরাধী ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দুর্বৃত্তায়নের টার্গেট হচ্ছেন এখন সাংবাদিকরা। তাদের ওপর চলছে হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন, এতে সাংবাদিকদের রক্ষা করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইনসহ বিএমএসএফের ১৪ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী)।

বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরি), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন),কার্যনির্বাহী সদস্য- শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), কামরুল হাসান লিটন (বাংলার দূত), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত), মোখলেছুর রহমান (সংগ্রাম), সাংবাদিক সাইফুল ইসলাম, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর রহমান আহমেদ নাজিম, স্বজন রাজিবুল হাসান, শামীম মিয়া, রাকিবুল ইসলাম শান্ত, বাপ্পী আহমেদ, সানি মিয়া, রাকিব মিয়া প্রমুখ।

সমাবেশে সাংবাদিক নেতারা সাংবাদিক গোলাম সরোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনি, ময়মনসিংহে নিহত সাংবাদিক স্বপন ভদ্র, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম