ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ ও ১৪ দলকে নির্বাচনে না থাকার পরামর্শ বিজেপির

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৩:১৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের এই তথ্য জানান।

পার্থ বলেন, “আমি জানতে চেয়েছি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটাও দেখার পরামর্শ দিয়েছি।”

সংলাপে অংশ নেন এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল এবং বাংলাদেশ লেবার পার্টির নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯