ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়ায় আগুনে নিহত ৩ জনের মুন্সিগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৯:০৪ অপরাহ্ন

banglahour

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সিগঞ্জের তিনজন শ্রমিকের মরদেহ দেশে পৌঁছানোর পর শনিবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টায় মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

নিহতরা হলেন- জব্বার আলী (৪২), আবু তাহের (৩২) ও সালাম (২৪)। তারা মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজানবেগ গ্রামের বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় গিয়ে তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

গত ১০ অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় রাসায়নিক বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত শ্রমিকদের নিয়োগকর্তা কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ থেকে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার রিঙ্গিত, অর্থাৎ প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মোট ৩ জনের পরিবার ২২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম