ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজীপুরের পূবাইল দশমী মেলা বন্ধের নির্দেশ, মেলা চলমান

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour

গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় ও পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলমান ১০ দিনব্যাপী দশমী মেলা বন্ধের নির্দেশ দেওয়া হলেও মেলা এখনো চালু রয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূবাইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. আরিফ উল্লাহ মেলা কর্তৃপক্ষকে এক ঘণ্টার মধ্যে দোকানপাট সরানোর নির্দেশ দেন। তবে দুপুর দেড়টা পর্যন্ত কোনো দোকান সরানো হয়নি।

জানা গেছে, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুলের নেতৃত্বে স্থানীয় বিএনপির কিছু ব্যক্তি ১১ লাখ টাকায় মাঠটি ইজারা দিয়ে ১০ দিনের জন্য মেলার আয়োজন করেন। যদিও পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও মেলা চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের একটি চিঠি দেখিয়ে দোকানিদের কাছ থেকে ৮ লাখ টাকা আদায় করা হয়।

পূবাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানিয়েছেন, স্কুলের বার্ষিক পরীক্ষা সামনে থাকায় অভিভাবকরা উদ্বেগে আছেন। মেলার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়া রানী দাস জানান, তিনি স্কুলের বারান্দা থেকে মেলার মালামাল অপসারণ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।

গাজীপুর মেট্রোপলিটন সিটি এসবির ডিসি আবুল বাশার আতিক জানান, মেলার কোনো অনুমোদন দেওয়া হয়নি, এবং প্রতিমা বিসর্জনের পর মেলা বন্ধ হওয়ার কথা ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম