ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজীপুরের কালিয়াকৈরে ৬০ কোটি টাকার বনভূমি দখলমুক্ত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:০৯ অপরাহ্ন

banglahour

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের পূর্বচান্দরার মুন্সিরটেক এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৬ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে সেনাবাহিনী, আনসার, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের যৌথ অভিযানের মাধ্যমে বনখেকোদের কবল থেকে এই বনভূমি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গত ৫ আগস্ট সরকারের পতনের পর একশ্রেণির বনখেকো গাজীপুর বন বিভাগে আগ্রাসন চালায় এবং গত দুই মাসে প্রায় ৩ থেকে ৪ হাজার ঘর-বাড়ি, দোকান ও স্থাপনা গড়ে তোলা হয়। স্থানীয়দের মতে, বনভূমি দখল করে যে হারে ঘর-বাড়ি গড়ে উঠেছে, সেগুলো সম্পূর্ণ উচ্ছেদ করতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে।

এই অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, শামসুল আরেফীন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, এবং রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, উদ্ধার হওয়া ৬ একর জমির বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা, যা সম্প্রতি অবৈধভাবে দখল করা হয়েছিল। তিনি আরও জানান, উদ্ধারকৃত এই জমিতে পুনরায় বনায়নের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন, এই সম্পত্তি দখলমুক্ত করতে বিভিন্ন সময়ে দখলদারদের মৌখিক ও লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। অভিযানের পূর্বে মাইকিংও করা হয়, কিন্তু কোনোভাবেই তারা জমির দখল ছাড়ছিল না। শেষ পর্যন্ত বন বিভাগ স্থানীয় প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানে বাধ্য হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ বলেন, "বন বিভাগের সংরক্ষিত জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এই জমিতে গাছ নিধনসহ নানা অপরাধমূলক কার্যক্রম চলছিল। যৌথ বাহিনীর সহায়তায় আমরা সফলভাবে জমি পুনরুদ্ধার করেছি।"

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম