ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

banglahour

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।


শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে সব লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।


তিনি বলেন, সব ধরনের লঞ্চ চলাচলের অনুমতি ভোর থেকে দেওয়া হয়েছে। এখন চাঁদপুর-মুন্সিগঞ্জ, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোও চলাচল করছে। আর বরিশাল রুটের লঞ্চ চলাচল করতেও বাধা নেই। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতোই সব রুটের লঞ্চ চলাচল করছে।


যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকায় ঘাটে গিয়ে কিছুটা বিপদে পড়েছিলাম। তবে এখন সব লঞ্চ চলাচল করায় ভালো লাগছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটের নৌ চলাচল বন্ধ ছিল। যদিও রেলপথ ও সড়কপথের যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম