ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘন কুয়াশার কারণে দেড় ঘন্টা পর ফেরি চালু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

banglahour

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।

বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ থেকে জানা যায়, রোববার ভোর রাত সাড়ে ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। পরে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দেড় ঘণ্টা পর সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় রোববার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।  পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম