ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওয়াজ শরিফের শাসনে পাকিস্তানের অর্থনীতি বিকাশ লাভ করছে: মরিয়ম নওয়াজ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:১৭ অপরাহ্ন

banglahour

হাফিজাবাদ, ২৮ অক্টোবর: পাকিস্তানে নওয়াজ শরিফের শাসনের কারণে অর্থনীতি বিকাশ লাভ করছে এবং মুদ্রাস্ফীতি কমেছে বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সোমবার হাফিজাবাদে কিষাণ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

মরিয়ম নওয়াজ বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার দিনরাত কাজ করছে। তিনি উল্লেখ করেন, "আমাকে এমন নীতি তৈরি করতে হবে যাতে কৃষকদের ক্ষতি না হয়, কিষাণ কার্ডের মাধ্যমে সরাসরি তাদের সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।" কিষাণ কার্ডের জন্য ইতোমধ্যেই ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসনামলের নৈরাজ্যের সময় স্টক এক্সচেঞ্জ নিম্নমুখী ছিল, তবে নওয়াজ শরিফের সরকারের কারণে তা এখন ৯০ হাজার পয়েন্টে পৌঁছেছে। তিনি আরও জানান, আজ বিদেশি অতিথিরা পাকিস্তানে আসছেন এবং বিনিয়োগের প্রতি তাদের আত্মবিশ্বাস ফিরেছে।

নওয়াজকণ্যা মরিয়ম বলেন, "আমি পাঞ্জাবকে পরিবর্তিত হতে দেখছি এবং ভবিষ্যদ্বাণী করছি যে দেশের রাজনীতিতে নৈরাজ্য ও অপব্যবহারের যুগ শেষ হতে চলেছে।"

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯