ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপমন্ত্রী ও RSGT প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

banglahour

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. রুমাইহ আল-রুমাইহ এবং রেড সি গেটওয়ে টার্মিনাল (RSGT) কোম্পানির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্দর ব্যবস্থাপনা, পরিবহন অবকাঠামো, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অবকাঠামো ও লজিস্টিকস খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং এ খাতে সৌদি বিনিয়োগকারীদের অংশগ্রহণকে স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বন্দর ও লজিস্টিকস খাতের উন্নয়নের প্রশংসা করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯