ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাসানচরে যাচ্ছে আরও ৯ শতাধিক রোহিঙ্গা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

banglahour

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে যাচ্ছে আরও ৯ শতাধিক রোহিঙ্গা। তার মধ্যে ভাসানচর থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জন রোহিঙ্গা রয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।


তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অস্থায়ী ট্রানজিট সেন্টারে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম চালায় শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম