ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক ২ এমপি ও ইউনিয়ন ব্যাংকের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে সাবেক দুই সংসদ সদস্য (এমপি) এবং ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন- বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার এবং ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব ও দুই সন্তান আবুর হাসান তানিম এবং সনিয়া হাসান তন্নি।

দুদক জানিয়েছে, মোকাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এস আলম গ্রুপের জন্য বেআইনিভাবে ৫ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। একইভাবে, সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ এবং হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দস্যুতা, পরিবহণ খাত থেকে চাঁদাবাজি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম