ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০০ অপরাহ্ন

banglahour

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন মিত্র তার জামিন মঞ্জুর করেন। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, অসুস্থতা এবং বার্ধক্যের বিষয়টি বিবেচনা করে আদালত এই জামিন মঞ্জুর করেছেন। সুনামগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পিপি খায়রুল কবির রুমেন জানান, পাঁচবারের সাবেক এমপি মানিক বর্তমানে চোখে দেখতে পান না এবং তিনি আরও বিভিন্ন রোগে আক্রান্ত। তার এই শারীরিক পরিস্থিতি বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাবের একটি দল মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করে। এরপর ৮ অক্টোবর তাকে সুনামগঞ্জ সদর থানায় আনা হয়। তিনি গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।

গত ৯ অক্টোবর আদালতে হাজির করার পর বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে, ২০ অক্টোবর শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম