ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাধবপুরে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া (৪২) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।

শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

মোখলেছ মিয়া উপজেলার আলীনগর গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে।  

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়।

আটককৃত মোখলেছ বলেন, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মো. আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।

২৫ বিজিবি সরাইলের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোখলেছ মিয়া এবং তার ভাই মো. আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম