ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত- চুন্নু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:৪২ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই। তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি এখনো অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর এক কর্মী সভায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম