ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:২০ অপরাহ্ন

banglahour

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।  সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া(৫০)।

নেত্রকোনায় দায়িত্বরত সেনাবাহিনীর এইট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, সেনাসদস্যরা সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার ও দুলালের দুই সহযোগী আছিয়া এবং চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৮ লাখ ৪০ হাজার টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম