ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর জেরুজালেমে প্রবেশ নিয়ে উত্তেজনা, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:১৮ অপরাহ্ন

banglahour

জেরুজালেম: ফ্রান্স নিয়ন্ত্রিত একটি স্থানে সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ এবং কূটনীতিক কর্মকর্তাদের আটক নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক করে মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে ফরাসি সরকার।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেন, "জেরুজালেমে ফ্রান্স পরিচালিত স্থানে সশস্ত্র ইসরাইলি বাহিনীর প্রবেশ সহ্য করা হবে না, এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।"

জেরুজালেমের মাউন্ট অব দ্য অলিভসে অবস্থিত ফ্রান্সের পরিচালিত চারটি স্থানের মধ্যে প্যাটার নস্টার চার্চের কম্পাউন্ডে গত ৭ নভেম্বর ফরাসি কূটনৈতিক কর্মকর্তারা পরিদর্শনে গেলে ইসরাইলি পুলিশ তাদের আটক করে।

এ ঘটনার পর থেকেই ইসরাইল-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর ফ্রান্স-ইসরাইল সম্পর্ক আরও তিক্ত হয়। প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরাইলি অস্ত্র সংস্থাগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করতে চেয়েছিল ফরাসি সরকার। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরাইলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি প্রকাশ করছে ইউরোপের দেশটি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম