ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
মেহেন্দিগঞ্জ

প্রধান শিক্ষকের নির্যাতন থেকে বাঁচতে ৫ শিক্ষকের বদলির আবেদন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৭ অপরাহ্ন

banglahour

বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরএলাকার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লার অত্যাচার, অনাচার ও মানসিক নির্যাতন থেকে বাঁচলে ঐ বিদ্যালয়ের ৫ শিক্ষক একসাথে বদলির আবেদন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে। 

তারা হলেন, সহকারি শিক্ষক সুমাইয়া ফেরদৌস, মাহিনুর আক্তার, ফেরদৌসি বেগম, মোঃ মামুন অর রশীদ ও নাজনীন আক্তার। 

শিক্ষকরা জানান, ঐ প্রধান শিক্ষকের নির্যাতনের মাত্রা সাম্প্রতিক এতোটা বেড়ে গেছে, তাদের এখন আর সুষ্ঠু মনোযোগে শিক্ষার্থীদের পাঠদান সম্ভব নয়। বিষয়টি গত কযেকদিন ধরে মেহেন্দিগঞ্জে টক অফ দা টাউনে পরিনত হয়েছে। 

দাখিলকৃত আবেদন সূত্রে জানা গেছে, ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজনীন আক্তারের মাতৃত্ব বিষয়ক এবং মেডিকেল ছুটির জের ধরে বিগত ২০/১০/২৯২৪ ইং তারিখ থেকে সহকারি শিক্ষকদের সাখে ক্রমাগত খারাপ আচরন, মানসিক নির্যাতন এবং শিক্ষার্থীদের সামনে স্কুল বহির্ভূত পারিবারিক বিষয় তুলে তাদেরকে হেনস্তা করার অভিযোগ করা হয়েছে। 

তারা সংবাদ মাধ্যমকে জানান, প্রধান শিক্ষক রুনা লায়লার ভাইয়েরা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং মেহেন্দিগঞ্জের সাবেক এমপি পংকজ নাথের একান্ত আস্থাভাজন হওয়ার দাপট দেখিয়ে এতোদিন ধরাকে সড়াজ্ঞান করতো না। 

৫ আগষ্ট সরকার পরিবর্তন হলেও তার সেই দাপুটে স্বভাবের কোনো পরিবর্তন হয়নি বরং আগের চেয়ে কয়েকগুন বেড়ে গেছে। গত ১০/১১/২০২৪ ইং তারিখে ঐ স্কুলের সহকারি শিক্ষক মাহিনুর আক্তার ক্লাশে পাঠদান করার সময় দুর থেকে তা পর্যবেক্ষণ করে অহেতুক তাকে শিক্ষার্থীতের সামনেই অপমান অপদস্ত করে। এতে ঐ সহকারি শিক্ষক মানসিক ভাবে ভেঙ্গে পড়ে অসুস্থ হলে ছুটির আবেদন করলে তাকে ছুটি না দিয়ে পক্ষান্তরে আরো নানাবিধ বাজে কথা শোনায়। 

পরবর্তীতে ঐ ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা কর্মকর্তা কিরন চন্দ্র রাযের অনুমতিতে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ডাক্তারের পরামর্শে এখন তিনি বাড়িতে রেষ্টে আছেন। নারী শিক্ষকগন গর্ভবতী হয়ে স্কুলে আসলে তাদেরকে সে নানা প্রকার ভৎসনাসহ খারাপ খারাপ ভাষা প্রয়োগ করে মানসিক টর্চার করা ছিলো তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। 

এক নারী শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, প্রধান শিক্ষক রুনা লায়লার ভাষ্যগুলি ছিলো এমন- বিদ্যালয়কে তোরা কুকুরের মতো বাচ্ছা জন্মদানের অভয়ারণ্য করে ফেলসোস। গাই গরুর মতো শুয়ে থাকোস, গর্ভবতী শিক্ষিকাদের পেট ওয়ালা বলে অপমানজনক করা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য জীবন নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করতেন সবার সামনে। 

তার অত্যাচার নির্যাতনের কথা জানার কারনে কোটা খালি থাকার পড়েও নতুন কোনো শিক্ষক এই স্কুলটিতে বদলি হয়ে আসতে চায়না। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ হলেও আমলা ভাই ও সাবেক এমপির দাপটে তাকে কোনো শাস্তি পেতে হয়নি। 

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়ের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আবেদন  পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে। 

বিষয়টি নিযে প্রধান শিক্ষক রুনা লায়লার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, সরকারি নিয়ম অনুযায়ী আমার অধীনস্থ শিক্ষকদের পাঠদান মনিটরিং করায় আমার উপর ক্ষীপ্ত হয়ে তারা একজোট হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বদলির জন্য শিক্ষা কর্মকর্তা বরাবরে দরখাস্ত দিয়েছে। 

এলাকাবাসীর দাবী, দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক রুনা লায়লাকে অন্যত্র সরিয়ে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম