হামাস গাজায় চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবে প্রস্তুত রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জানান, ইসরাইল যদি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়, তাহলে হামাসও রাজি। একই সঙ্গে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলকে চাপ দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
তবে, ইসরাইলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। শনিবার কাতার জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে চলমান মধ্যস্থতা আপাতত স্থগিত করেছে তারা। কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, উভয় পক্ষের ইচ্ছাশক্তি দেখলে তারা আবার আলোচনায় ফিরবে।
গাজার দেইর এল-বালাহ শহরের বাসিন্দারা ধ্বংসপ্রাপ্ত এলাকায় সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা মোহামেদ বারাকা বলেন, "এই যুদ্ধ শেষ করুন। কারণ নিরপরাধ মানুষ ও তাদের সন্তানরা এই সহিংসতার শিকার হচ্ছে।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
