ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ২৫৫ সৈন্য নিহত: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:২৪ অপরাহ্ন

banglahour

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৫ জন সৈন্য কুরস্ক অঞ্চলে নিহত হয়েছে। একই সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি সাঁজোয়া যুদ্ধযান, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে।

শনিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় ২২৫ জন সৈন্য, তিনটি সাঁজোয়া যুদ্ধযান, একটি সাঁজোয়া কমব্যাট যান, সাতটি যানবাহন, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ১৫২ মিমি ডি-২০ অস্ত্র এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন।

এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন নির্মিত HIMARS মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র এবং ১০২টি বিমান সদৃশ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ তথ্যটি সূত্র হিসেবে রাশিয়ার সংবাদ সংস্থা তাস উল্লেখ করেছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম