ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না- জি এম কাদের

সারাদেশ |

(৩ বছর আগে) ৭ অক্টোবর ২০২২, শুক্রবার, ১০:০৭ অপরাহ্ন

banglahour

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফ এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

আজ এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফ এর ওপর সন্ত্রাসী হামলার আরো নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯