চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৪: চট্টগ্রামে হত্যা মামলায় ছাত্রলীগের এক নেতা মো. ইসমাইল হোসেন বাতেন (৩১) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাতেন ফেনীর পরশুরাম উপজেলার আব্দুল মান্নানের ছেলে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়া বাতেন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ওসি মো. আফতাব উদ্দিন বলেন, "ইসমাইল হোসেন বাতেনকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
