ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানালো তুরস্ক

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) তুরস্কের পার্লামেন্টের স্পিকার নোমান কুর্তুলমুশ এবং আইনমন্ত্রী ইলমাজ তুঞ্চ এই সিদ্ধান্তকে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এক বিবৃতিতে কুর্তুলমুশ বলেন, “এই সিদ্ধান্ত ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ। এটি মানবতার পক্ষে এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি ন্যায়বিচারের বার্তা।” তিনি আরও যোগ করেন, ইসরাইলের জাতিসংঘ সদস্যপদ স্থগিত করা উচিত যতক্ষণ না তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করে।

তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুঞ্চ বলেন, “ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হওয়া প্রয়োজন। নারী ও শিশুদের ওপর চালানো হত্যাযজ্ঞে যারা জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, আইসিসির এই পরোয়ানা ফিলিস্তিনে রক্তপাত বন্ধের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। তুরস্ক ফিলিস্তিনিদের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সবসময় পাশে থাকবে।

আইসিসির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

বুধবার, আইসিসি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী করা হয়েছে।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি এবং ফ্রান্স জানিয়েছে, তারা আইসিসিকে সমর্থন করে। তবে এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে তারা অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইসরাইল আইসিসির সদস্য নয়। ফলে নেতানিয়াহু ও গ্যালান্টের নিজ দেশে গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। তবে এই পরোয়ানা ইসরাইলকে গাজা এবং লেবাননের যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করেছে।

তুরস্কের অবস্থান

তুরস্কের মতে, এই গ্রেফতারি পরোয়ানা ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের জন্য দীর্ঘদিনের অপেক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটি আরও একবার ফিলিস্তিনের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম