ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলি বিমান হামলায় লেবাননের দার আল-আমাল হাসপাতালের পরিচালকসহ ৭ জন নিহত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল-আমাল হাসপাতালের কাছে ইসরাইলি বিমান হামলায় হাসপাতালটির পরিচালক ডাঃ আলি আল্লাম এবং তার ছয় সহকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) আহরাম নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালটি ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাটি কাপুরুষোচিত বলে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, এটি চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের আরও একটি উদাহরণ। মন্ত্রণালয় আল্লামের মৃত্যুকে একটি মহা ক্ষতি হিসেবে উল্লেখ করেছে। প্রাদেশিক গভর্নর বাছির খোদর এক্স পোস্টে আল্লামকে বালবেকের শ্রেষ্ঠ নাগরিকদের একজন হিসেবে অভিহিত করেছেন।

এছাড়া, শুক্রবার ইসরাইলের আরেক বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে, যা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ১৪ মাসে ইসরাইলি হামলায় লেবাননে ৩,৬৪৫ জন নিহত এবং সাড়ে ১৫ হাজার জন আহত হয়েছেন, এর মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসক রয়েছেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম