ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন বাহাউদ্দিন নাছিম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২ জানুয়ারি ২০২৩, সোমবার, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করে।

বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্স্য হন। বাহাউদ্দিন নাছিম স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তিনবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন দ্বিতীয়বারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, "আমি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সততা ও নিষ্ঠার সাথে আমি আমার বিবেক-বোধের জায়গায় থেকে দায়িত্ব পালন করবো।"

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম