ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মহসড়ক অবরোধ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৪০ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় রোববার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন।

মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও।

প্রসঙ্গত, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম