ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ

বিশ্ব | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১০:৫৬ পূর্বাহ্ন

banglahour

ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন।  খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন তবে ইসরাইলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন।  নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম