ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১১

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

banglahour

গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, লেবাননজুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড।

এতে বলা হয়েছে, গত বুধবার ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এর জেরে বিমান হামলার জবাব দিল ইসরাইল।  

হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরাইল-নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোভের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায়, ইসরাইলের সেনাবাহিনী লেবাননের জুড়ে হিজবুল্লাহ যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চারগুলোর বিরুদ্ধে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলা চালায়।  

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরাইলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা।  তাদের অভিযোগ, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরাইলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে, ইসরাইল দক্ষিণ লেবাননে কমপক্ষে চারটি বিমান হামলা এবং একটি আর্টিলারি ব্যারেজ হামলা করে, যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তিকে হত্যা করে।এছাড়া আরেকটি হামলায় লেবাননের নিরাপত্তা সেবার একজন কর্পোরাল নিহত হয়।

ইসরাইল বলেছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম