ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

banglahour

গাজীপুরের টঙ্গী তুরাগতীরে তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের (জুবায়েরপন্থি) ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত আজ। পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নেওয়া এ পর্যন্ত ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। জোড় ইজতেমার আয়োজক শুরা-ই-নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা ২০ মিনিটে শেষ হয় মোনাজাত। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তাবলীগ জামাত বাংলাদেশ (শুরা-ই-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।


ফজর থেকে হেদায়াতি বয়ান হয়েছে। (যারা আল্লাহপাকের রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য) বয়ান করছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। নসিহত মূলক বক্তব্য পেশ করেন-ভারতের শীর্ষ স্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার বক্তব্য তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। নসিহত মূলক বক্তব্যের শেষে আখেরি মোনাজাত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম