ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:০২ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক নাগরিকের নাম আব্দুর রহমান (৩৫)। তিনি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে। 

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯