ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১১০ টাকা খরচ করে পুলিশের চাকরি পেয়েছেন ৫৬ তরুণ-তরুণী

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৭ অপরাহ্ন

banglahour

মাত্র ১১০ টাকা খরচ করেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৫৬ তরুণ-তরুণী।

বুধবার রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্সে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। 

মৌলভীবাজার জেলা থেকে এ বছর কনস্টেবল পদে ৫৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় বাকি ৫৫ জন। অনলাইনে ১৫ শতাধিক আবেদনকারী এ নিয়োগে অংশ নেন।

পুলিশ সুপার এ নিয়োগে কোনোরকম তদবির বা সুপারিশ না করায় জেলাবাসীকে ধন্যবাদ জানান। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদের সততা ও দক্ষতার সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা এবং নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম