ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে ছাত্র-যুব ফ্রন্ট

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

banglahour

সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারতের অবৈধ হস্তক্ষেপে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট। পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সংগঠনটির ফেনী জেলা শাখা।


শনিবার (৭ ডিসেম্বর) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, গত ৫ আগস্টের পর ফেনীতে সনাতনী ধর্মের কোনো ব্যক্তির বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে তাদের দায় সনাতন ধর্মের লোক নেবে না।


সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেব না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯