ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙেছে তার মেরামতই ২৭ দফা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৩, বুধবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

সিরাজগঞ্জ: আমরা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার ১০ দফা দিয়েছি যে, সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে তা ১০ দফার মধ্যে উল্লেখ আছে। আমরা ২৭ দফা দিয়েছি রাষ্ট্রকে মেরামত করতে। এই ফ্যাসিস্ট সরকার যে দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে সেটাকে মেরামত করার জন্যই আমাদের ২৭ দফা।

আজ বুধবার (৪জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদু টুকু।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কি দিবে এই প্রশ্ন জনগণের মনে আছে। সেই সকল প্রশ্নের উত্তর-ই এই ২৭ দফায় আছে। আর এগুলোই জনগণকে বোঝাতে হবে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম