ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ইমাম ও মুয়াজ্জিন নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের হাফেজ হাসান সিবাজী (১৮)। দুজনেই বড়বাইদ এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, তারা কাকরাইদ রামকৃষ্ণ জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে মসজিদের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মাদ্রাসার সহকারী পরিচালক মো. ইব্রাহিম তশীর বলেন, “পড়াশোনার পাশাপাশি তারা মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। আজ ভোরে নামাজ পড়ানোর পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯