ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
সভাপতি নুরে রাব্বি, সম্পাদক ফয়েজ

মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি

সারাদেশ | রুহুল আমীন আমীন

(১ বছর আগে) ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৪ অপরাহ্ন

banglahour

রুহুল আমীন রুবেল: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে। ২১ ডিসেম্বর (শনিবার) পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার।

দ্বি-বার্ষিক সন্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম ও সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপরে কোন পার্থাক্য নেই, আইন বিচার ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোন পার্থক্য নেই কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পুর্ন ভিন্ন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ (স.) এর আদর্শের দিকেই ফিরে যেতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম।বক্তব্য রাখেন, চানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রিয়াজ উদ্দিন, সাবেক সেক্রেটারী মাষ্টার আব্দুজ জাহের, আলহাজ্ব সাইফুল ইসলাম মাহমুদ, প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান ভক্তার বক্তব্যে জহির উদ্দিন ইয়ামিন বলেন, এই দেশে শ্রমিকদের উপরে ভর করে সকলে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করছে, ইসলাম ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই আগামী ২০২৫ সালের মধ্যে মেহেন্দিগঞ্জের সকল শ্রমিক অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম