ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যমুনা রেল সেতু ও দুই পাড়ের নাম পরিবর্তন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ওপর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এবং সেতুর দুই পাড়ের নাম পরিবর্তন করে পরিপত্র জারি করেছে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ (রেল অপারেশন) শাখার সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ‘যমুনা রেলসেতু’। সেতুর দুই পাড়ের নাম যমুনা সেতু পূর্ব এবং যমুনা সেতু পশ্চিম পরিবর্তন করে রাখা হয়- পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম পূর্ব নাম প্রতিস্থাপন করে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম পাড়ের নামকরণ করা হয় ‘সয়দাবাদ’।

উল্লেখ্য, উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর নামানুসারে যমুনা সেতুর পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়ে ছিল ‘ইব্রাহিমাবাদ স্টেশন’। প্রিন্সিপাল ইবরাহীম খাঁর নামাঙ্কিত করায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্য জানিয়ে নামের বানান ‘ইবরাহীমাবাদ’ করার দাবি জানান সুধীমহল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯