ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, একজন আহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁও আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম (২৬) এবং একই এলাকার উজ্জ্বল মিয়া (৪০)। আহত মিঠু মিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত মিঠু মিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে সোহান ও উজ্জ্বলকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হন। মোল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাদের ধাক্কা দেয়। ধাক্কার ফলে মোটরসাইকেলটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সোহান মারা যান।

স্থানীয়রা আহত মিঠু মিয়া ও উজ্জ্বল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ঘাতক নসিমন আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯