ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে কাঁকড়া ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:৩০ অপরাহ্ন

banglahour

সুন্দরবনের নদী-খালে কাঁকড়ার প্রজনন কার্যক্রম সুরক্ষিত রাখার উদ্দেশ্যে আজ বুধবার থেকে টানা দুই মাসের জন্য কাঁকড়া ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর ফলে বন বিভাগের পক্ষ থেকে কাঁকড়া আহরণের পাস (অনুমতিপত্র) বন্ধ রাখা হয়েছে, যার কারণে গহিন বনাঞ্চল থেকে ফিরেছেন সংশ্লিষ্ট জেলেরা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশের জলভাগে ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলায় প্রায় তিন হাজার নৌকাকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, এখানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৩ হাজার ৫২৬, এর প্রায় অর্ধেকই কাঁকড়া ধরার সঙ্গে যুক্ত।

বুধবার সকালে খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরে শতাধিক কাঁকড়া ধরা নৌকা ফিরে আসতে দেখা যায়। জেলেরা তাদের নৌকা থেকে কাঁকড়া ধরার খাঁচা (চারো), কাঁকড়া রাখার ঝুড়ি ও অন্যান্য মালামাল সরিয়ে নিচ্ছিলেন। অনেকেই নৌকা মেরামতের জন্য বেড়িবাঁধের রাস্তার ওপর উঠিয়ে রেখেছিলেন।

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, "জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যদি কাঁকড়া শিকার না করা হয়, তবে পরবর্তী বছরে বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব হবে। আমরা সুন্দরবনে টহলও জোরদার করেছি।"

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কাঁকড়া প্রজনন মৌসুমে প্রবাহিত হয়। এই সময় কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ডিম পাড়ে এবং সেগুলি থেকে বাচ্চা বের হয়। সেজন্যই কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কয়রার বাসিন্দা ও কাঁকড়া ধরা জেলে আমিনুর রহমান জানান, "ডাকাতদের ভয়ে বেশি সময় বনে থাকতে পারিনি, তাই এবছর খুব বেশি কাঁকড়া ধরতে পারিনি। নিষেধাজ্ঞার সময় সংসার চালানোর মতো সঞ্চয় নেই। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হবে।" তিনি এ সময় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯