রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬ টায় ৩৬মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে বেলপুকুর নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এটির দুটি চাকা লাইনের বাহিরে এসেছে। এখনও উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, এটি রাজশাহী স্টেশনের সকালে প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী আসা ট্রেনগলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
