কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিস্তারিত আসছে...

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
