ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:৩১ অপরাহ্ন

banglahour

দু’মাস আগেই বাজারে প্রতি কেজি আলুর দাম উঠেছিল ৭৫-৮০ টাকা। নওগাঁর নিয়ামতপুরে লাভের আশায় এবার গত বছরের চেয়ে তিনগুণ বেশি জমিতে আলু চাষাবাদ করেছেন কৃষকরা। লাভের বদলে ধার দেনা ও এনজিওর কিস্তি পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এখন বাজারে নতুন আলু আসতে শুরু হয়েছে। এতেই বাজারে আলুর দাম কমে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে আলু চাষিরা তাদের উৎপাদিত আলু কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন।


নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলায় গত বছর আলুর চাষাবাদ হয়েছে ১ হাজার ২৩০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে উপজেলায় আলুর আবাদ বেড়ে ৩ হাজার ১২০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। আলু আবাদে রোগ ও পোকামাকড় প্রতিরোধে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষিবিভাগ।

নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাভের আশায় এবারও চাষিরা দেশি জাতের আগাম আলু চাষ করেছেন। প্রতি বছর অক্টোবরের শেষে আলু রোপণ করে জানুয়ারিতে বাজারে বিক্রি করা হয়। এবার গত বছরের চেয়ে আলুর বীজের দাম বেশি হওয়ায় আলু আবাদে খরচ দ্বিগুণ বেড়েছে। কিন্তু আগাম জাতের সেই আলু বিক্রি করে এখন লোকসানে পড়েছেন কৃষকরা।


উপজেলার শ্রীমন্তপুর এলাকার আলু চাষি আব্দুর রাজ্জাক বলেন, আমি ১ বিঘা জমিতে দেশি জাতের আলু চাষ করেছি। আলু তোলার পর বাজারে ৮০০ টাকা মণ দরে আলু পাইকারি বিক্রি করেছি। এতে আমার প্রায় ৫-৬ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। নিজের পরিশ্রম তো বাদই দিলাম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯