ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রমিক আহতের ঘটনায় কারখানায় হামলা ভাঙচুর

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

banglahour

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহতের ঘটনায় সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।  এ সময় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় ভাঙচুর চালায় তারা। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার কামরাঙ্গারচলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়; ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।  

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেফতার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

ওই সময় শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন; কিন্তু শ্রমিকরা তাতে অংশ না নিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যান।

ওই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ৯টায় ল্যাভেন্ডার কারখানায় হামলা চালায়। তারা কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা গার্মেন্টস ভবনের গ্যাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র ও যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ওই কারখানার সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, মঙ্গলবার বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়। তা নিয়ে আজকে এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকরা আমাদের কারখানায় হামলা চালিয়েছে। তাদের প্রতিহত করা হলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে। কারখানায় ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

কারখানার এইচআর অ্যাডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম