ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এই দেশে আর কোনো বাকশালীদের সুযোগ নেই;উপদেষ্টা মাহফুজ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এই দেশে আর কোনো বাকশালীদের সুযোগ দেওয়া হবে না। বিএনপি-জামায়াতসহ বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে।


শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।


ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে এসময় মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।


তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এ দেশে দেওয়া হবে না।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম