ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
মেহেন্দিগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জনগনই পুলিশ- পুলিশই জনগন

সারাদেশ | রুহুল আমীন রুবেল

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

banglahour

বরিশাল: জনগনই পুলিশ -পুলিশই জনগন এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল-১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানা প্রশ্নের উত্তর দেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

মুক্ত আলোচনায় মাদক, ইভটিজিং, নৌপথে চাঁদাবাজি, শব্দ দুষনসহ পুলিশের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা। সবার বক্তব্য শুনে  পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন ও বিশেষ অতিথি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম, মশিউর রহমান সমাধানের আশ্বাস দিয়ে বলেন আপনারা যথাযথ প্রমাণ নিয়ে অভিযোগ করুন। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ আলাউল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, রিপোর্টর্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ থানার ওসি ( তদন্ত) মতিউর রহমান ও এস আই রুবেল হোসেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম