ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

ঢাকা, শনিবার: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। শনিবার দুপুর ১২টা ৯ মিনিট থেকে ১২টা ২৭ মিনিট পর্যন্ত এ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

মোনাজাত শেষে ২০২৬ সালের শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তারিখ অনুযায়ী, প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬। এরপর চারদিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা।

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯