ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

banglahour

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার আড়ানীর বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী আল নাহিয়ান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানকালে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সারাদেশের মতো রাজশাহীতেও বিক্ষোভ হয়। এর অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক এই এমপি ও প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, "একদল বিক্ষুব্ধ জনতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।"

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম