ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফেনীতে সাবেক দুই এমপির বাড়িতে হামলা ও ভাঙচুর, জেলা আ.লীগ কার্যালয়ও ক্ষতিগ্রস্ত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১:০৮ অপরাহ্ন

banglahour

ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি ও শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং ফেনী-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। একইসঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ হামলা চালানো হয়। কয়েকশ ছাত্র-জনতা এই কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডির মাধ্যমে হামলার ঘোষণা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে নাসিমের বাড়ির দিকে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সোনাগাজীতে ওই বাড়িতে হামলা চালান।

এরপর ফেনী রেলস্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়েও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়।

অন্যদিকে রাত ৯টার দিকে জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিনের সোনাগাজীর সুলাখালী গ্রামের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

হামলায় অংশ নেওয়া সোহরাব হোসেন শাকিল বলেন, "কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহত ভাইয়েরা মিলে কর্মসূচি পালন করেছি।"

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, "ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।"

হামলার ঘটনায় এখনো কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম