ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বিএনপির

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

দেশের চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।’

জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে, এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘এটা বিএনপি বিএনপির মতোই দেবে।’

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯