ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার আহ্বান জামায়াত নেতা সাইফুল আলম খান মিলনের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ২:০৩ অপরাহ্ন

banglahour

বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী এ দেশের জন্য আল্লাহ তা’য়ালার বড় নিয়ামত।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় তেজগাঁও দক্ষিণ থানার অস্থায়ী কার্যালয়ে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত এক থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নেতাদের উপস্থিতি

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অঞ্চল পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, তেজগাঁও দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, তেজগাঁও উত্তরের আমির হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল আমির কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ আমির আবু সাঈদ মণ্ডল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন।

ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার

সাইফুল আলম খান মিলন বলেন, “জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর জন্য একটি আদর্শ ও চরিত্রবান জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। আমরা ইতোমধ্যে এমন এক শ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছি, যারা দেশ ও জাতির কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

তিনি থানা দায়িত্বশীলদের প্রতি ইসলামের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার

তিনি বলেন, “জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। দেশের যেকোনো সংকটে আমরা জনগণের পাশে থেকেছি। তবে শুধু সাংগঠনিক পর্যায়ে সমস্যা সমাধান সম্ভব নয়; রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। তাহলেই সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে।”

আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় গেলে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত দেশ গড়ার প্রতিশ্রতি দেন তিনি।

তিনি দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের সমর্থন পেলে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯