ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যমুনা রেল সেতুর ওপর দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের যমুনা রেল সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল। এদিকে দেশের বৃহত্তম এই রেলসেতুটি আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৮ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি পারাপারের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ এই রেলসেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৫০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি মাত্র ৬ মিনিটে ১১টা ২৪ মিনিটে সেতু পার হয়। পরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেন, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনসহ পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের সব রুটের ট্রেন নতুন এই সেতু দিয়ে যাতায়াত করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯